1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে শীতার্তদের মাঝে গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঁশখালীতে শীতার্তদের মাঝে গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ‘গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল-কোরআন মডেল একাডেমীর হলরুমে মোজাম্বিক প্রবাসী মোজাম্মেল হকের অর্থায়নে দেড় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়।

উত্তর-পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মাওলানা আব্দুস ছবুরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কোভিড সচেতনতা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের শুভ উদ্বোধক পশ্চিম গন্ডামারা আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মু. ফোরকান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী স্কয়ার ক্লিনিকের পরিচালক জসিম উদ্দিন আল-হাসান।

ট্রাস্টের সাধারণ সম্পাদক এইচ. এম. ওসমান গণির পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্ঠা সাহাদাত হোসেন চৌধুরী, কো-চেয়ারম্যান মু. হুমায়ুন কবির, কো-চেয়ারম্যান মু. আমির হোসেন, সাংবাদিক শিব্বির আহমদ রানা।

এসময় উপস্থিত ছিলেন মাষ্টার সলিম উল্লাহ্, শহিদ উল্লাহ্, শফিউল আলম, মাষ্টার শাহজাহান, মাওলানা এহছান উল্লাহ্, রশিদ মিয়া সহ প্রমূখ।

গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের এ উদ্যোগকে ধন্যবাদ জানান উপস্থিত বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net