1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে ওমর ফারুক এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের নুরুল আমিনের ছেলে প্রদীপ, প্রভাত, হারেস ভূঁইয়ার ছেলে মোঃ জোবায়ের, ইয়াকুবের ছেলে পবন, নুরুল ইসলাম চৌধুরীর ছেলে সুজন, মামুন চৌধুরীর ছেলে মঈনুল ইসলাম প্রান্ত, সীমান্ত, আহসান উল্লাহ মৃধার ছেলে মো: নাঈম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন এলাকায় মাদক সেবনসহ বেচাকেনা করে আসছিল। তাদের কর্মকান্ডে বাধা দিলে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা ওমর ফারুককে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়। এক পর্যায়ে গত বুধবার রাতে হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা অস্ত্রসস্ত্র নিয়ে ওমর ফারুকের গতিরোধ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওমর ফারুক সহ স্থানীয়রা আরও জানান, ইতোপূর্বে উল্লেখিত একাধিক আসামী মাদকের মামলায় গ্রেফতার হয়েছিল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক টিপু, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: শরিফুল ইসলাম মজুমদার ফখরুল, হিঙ্গুলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি মো: সাইফুদ্দিন রনি, বর্তমান সভাপতি ইকবাল হোসেন ফরহাদ, যুবলীগ নেতা বুলবুল আহমেদ, নজরুল ইসলাম, আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net