1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

পলাশে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৩ বার

নরসিংদীর পলাশ উপজেলার ৩৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই এই প্রকল্পের উদ্দেশ্য। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নরসিংদী-২ আসনের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। একই সময়ে প্রধান অতিথি পলাশের ১১০টি স্কুল ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো: শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি পোগ্রাম ফেজ – ২ (এন এটিপি-২)এর আওতায় এ আই এফ থ্রী ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত উদ্যোগতাদের মধ্যে একটি নতুন পিক আপ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net