মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
সাভার উপজেলার আশুলিয়ায় ইউপি সদস্য কতৃক চাঁদাবাজি হচ্ছেন মর্মে এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সফল ইউপি মেম্বার মোঃ বকুল হোসেন।তিনি দৈনিক শ্যামল বাংলার বিশেষ এ প্রতিবেদককে বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তা কমানোর জন্য আমার প্রতিদন্দি প্রার্থী আমার নামে মিথ্যা ভিত্তিহিন তথ্য সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ পরিবেশন করে আসিতেছে যা আমার দৃস্টিগোছরে পরলে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি । আমার রাজনৈতিক প্রতিপক্ষ রাষ্টদ্রহী একাধিক মামলার আসামীরা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা উত্থাপন করেও দলের ভাবমুর্তি নষ্ট করতেই তাদের এ মাষ্টার প্লান । সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্যদিয়ে,আমার নামে ভিত্তিহিন সংবাদ পরিবেশন করাচ্ছে। আমি এমন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে প্রকৃত চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।