ঢাকা   ০৭:৪২:৫০ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

আশুলিয়ার পল্লী বিদ্যুৎএ মোটরসাইকেল চালক নিহত, আহত ১

মোঃ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকার জেলার সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে সজীব হাওলাদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরোহী । নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য আশুলিয়া লাশ ঘরে নিয়ে গেছেন পুলিশ। প্রতখ্যদর্শীরা বলেন বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম সজীব হাওলাদার বলে জানাগেছে সে বরিশাল জেলার হারুন হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি মোটরসাইকেল শোরুমে মেকানিক হিসেবে কাজ করতো।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম খান জানান, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল আরোহী দুইজন একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজীব হাওলাদার নিহত হন ও তার পিছনের সিটে থাকা অপরজন আহত হন।

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক চালক ও কাভার্ডভ্যানটিকেও আটক করা হয়েছে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি