লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট
লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) বরাদ্দকৃত প্রতীক নিয়ে গণসংযোগ করছেন।
তিনি লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্বাচনী এলাকায় গণসংযোগ প্রতিনিয়তই করছেন। সকাল ৮টা থেকে রাত পযর্ন্ত শহরের পাড়া – মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ছুটে বেড়াচ্ছেন। তবে পৌরবাসী নতুন মূখ হিসেবে নারিকেল গাছ মার্কার প্রার্থী স্বপনকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে সাংবাদিকদের জানান,
অাগামী ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে। এনির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ভোটে লড়াই করবেন। ভোটারদের নিকট জানা গেছে বর্তমান মাঠে নারিকেল গাছ মার্কা সবচেয়ে এগিয়ে নৌকা ২য়, ধানের শীর্ষ তয়, লাঙ্গল ৪র্থ ও হাতপার্খা ৫র্ম অবস্হানে রয়েছে। ভোটাররা জানান, শান্তি পূর্ননির্বাচন হলে এবং কোন প্রকার কালোথাবা না দিলে নারিকেল গাছ মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে। নৌকা মার্কার প্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন পৌরবাসীর কাছে তেমন সুপরিচিত ব্যাক্তি নয় যার কারনে তিনি নির্বাচিত হওয়াটা কঠিন চ্যালেন্জের বিষয় হয়েছে।