1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ৫০জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

ধর্মপাশায় ৫০জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ

মহি উদ্দিন আরিফ হাওরাঞ্চল প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৭ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আর্ন এন্ড লিভ নামক যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রবাসী প্রতিষ্ঠানের অর্থায়নে ৫০জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ১টি করে কম্বল ও খাদ্যসামগ্রী (৫কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি পিয়াজ হাপ কেজি ডাল বিতরণ করা হয়েছে।

আজ (৬ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টার দিকে ধর্মপাশা উকিলপাড়া চৌরাস্তা মোড়ে আর্ন এন্ড লিভ নামক ওই প্রতিষ্ঠানের সুনামগঞ্জ শাখা প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক এর আয়োজন করেন।

এই বিতরণ অনুষ্ঠানে আর্ন এন্ড লিভ নামক ওই প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি’র পক্ষে সার্বিক সহযোগীতায় ছিলেন, সেন্টু আহম্মেদ পটল ও সাখাওয়াত হোসেন সোহাগ।

এতে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও বর্তমান ইউপি সদস্য আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এডভোকেট সাইফুল ইসলাম কামাল।

অন্যদের মাঝে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছাঃ আলেহা বেগম, মোঃ ফারুক আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাফিজুল হক, শাহ আলম প্রিন্স, রফিকুল ইসলাম, মাঈন উদ্দিন, এখলাছ উদ্দিন বেপারী, হুমায়ূন আহমেদ মারুফ, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net