1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫১ বার

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মাধম্যে অনুষ্ঠান শুরু করা হয়। প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর প্রেসক্লাব আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বক্তব্যে হুইপ আতিক বলেন, আমাদের প্রেসক্লাব মুক্তবুদ্ধি, গণতন্ত্র, মননশীলতা, সৃজনশীলতা চর্চার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের সবার আন্তরিক সমর্থন ও প্রচেষ্টায় শেরপুর প্রেসক্লাব দিনে দিনে সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

তিনি প্রেসক্লাবের কল্যাণ তহবিলে ১লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নির্বাহী সদস্য সুব্রত কুমার দে ভানু, দেবাশীষ ভট্টাচার্য, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা।

সভায় সর্বসম্মতিক্রমে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তকে তাদের পদে পুনর্বহাল এবং আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শুধুমাত্র শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভায় ৬ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net