1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান (৮৬) ব্রেইন স্ট্রোকজনিত কারণে শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার সকালে ইউনিয়নের মেষতলা গ্রামের পূর্বপাড়ায় মরদেহ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন সরকার, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম ড্রাইভার, সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মুন্সীরহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি ও নবনির্বাচিত পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net