1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে প্রেমিকাকে উত্তোকতের প্রতিবাদে প্রেমিক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

সাভারে প্রেমিকাকে উত্তোকতের প্রতিবাদে প্রেমিক নিহত

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৯ বার

সাভার উপজেলার উলাইলের বনপাড়ায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রোহান (১৭) নিহত হয়েছেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টার দিকে সাভার উপজেলার উলাইল ব্যাংক কলোনী এলাকায় মুড়িমটকা চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রোহান সাভারের উলাইল বনপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।

নিহত রোহান সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ।

প্রাথমিকভাবে হৃদয় নামের নিহত রোহানের প্রমিকার বন্ধু’র বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে ধরেন নিহতের চাচাতো ভাই। নিহতের চাচাতো ভাই জানান, রোহান একটি মেয়েকে ভালবাসতো, তাকে উত্যক্ত করতো কয়েকজন বন্ধু। এর মধ্যে ব্যাংক কলোনীর হৃদয় নামের একজন রোহানকে মারার হুমকিও দেয় কিছুদিন পূর্বে। ওই হৃদয়ই রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে তার দলবলসহ আমার ভাইকে হত্যা করেছে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে প্রেম সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ে নিহত রোহান। তার বন্ধুদের সাথে বিরোধের এক পর্যায়ে মিমাংসাও হয়। আজ রোহান সাভারের ব্যাংক কলোনী মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে সেই বন্ধুরাই অতর্কিত হামলা চালিয়ে এক বন্ধু রোহানের বুকে ছড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এস আই(তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রোহান তার বন্ধুদের হাতেই খুন হয়েছেন। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়াও হত্যাকারীদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টাও করা হচ্ছে। হত্যাকারীদের পরিচয়, শনাক্তের পরে জানানো হবে। এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net