1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে সড়ক ও জনপদের জায়গা দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

তিতাসে সড়ক ও জনপদের জায়গা দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৫

মোঃ জুয়েল রানা, তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬০ বার

কুমিল্লার তিতাস উপজেলায় সড়ক ও জনপদের একোয়ারকৃত ভূমি দখল নিতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪ নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপেলক্স নিয়ে চিকিৎসা করান।ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার দড়িকান্দি কুড়ের পাড় এলাকায়।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, গৌরিপুর- হোমনা সড়ক নির্মাণের সময় সড়ক ও জনপদ বিভাগ ভূমি একোয়ার করে সড়ক নির্মাণ করলে, সড়কের দুই পাশের অবশিষ্ট জায়গা গুলি ভূমির মালিক সুত্রে তারাই ভোগ দখল করে আসছে। এদিকে সড়ক ও জনপদের সাবেক কর্মচারী একই উপজেলার গোপালপুর গ্রামের ফজলু মিয়া দড়িকান্দি এসে বাড়ি নির্মাণ করে বসবাস করছে এবং মাছ চাষ করার জন্য সড়ক ও জনপদের জায়গা লিজ নিয়ে জায়গাটি ভোগ দখল করে আসছে। লিজের মেয়াদ শেষ হওয়ায় ভূমির মালিকগণ দখলে গেলে ফজলু মিয়ার ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির জুয়েল বাধা দেয়।

এবিষয়ে ভূমির মালিকগণকে নিয়ে শনিবার দুপুরে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া উপজেলা পরিষদের অডিটরিয়ামে বসলেও কাগজপত্র পর্যালোচনা করতে সময় লাগবে এমন অজুহাতে পরবর্তীতে আবারও বসবে বলে সকলে চলে যায়।

এদিকে ভূমির মালিকগণ বাড়িতে গিয়ে সংঘবদ্ধ হয়ে ভূমি দখল নিতে গিয়ে উভয়ে সংঘর্ষে জরিয়ে পরে এসময় উভয় পক্ষের ৪ নারীসহ ৫জন আহত হয়। আহতরা হলো নাজমা(৩০), মোর্শেদা(৩৫), মাফুজা(৩৮), নাজমা(৩৫) ও ফজলু মিয়া(৭০)।

এবিষয়ে ফজলু মিয়ার ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির জুয়েল বলেন ২০০৯সালে আমি সড়কও জনপদ থেকে উক্ত ভূমি মাছ চাষের জন লিজে এনেছি। অপর দিকে ভূমির মালিক রুহুল আমিন বলেন আর,এস,সি এস মূলে ভূমির মালিক হয়ে ভোগদখল করে আসছি, হঠাৎ করে ফজলু মিয়া সড়ক ও জনপদ বিভাগে চাকরী করার সুবাদে গোপনে ভূমিটি লিজে নিয়ে নেয়। এখন লিজের মেয়াদ শেষ তাই আমরা আমাদের জমি আমরা ভোগ দখল করতে গেলে আমাদেরকে হুমকি দেয়। এদিকে ২৮ জনুয়ারী যুবলীগ নেতা জুয়েলের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দড়িকান্দি গ্রামবাসী এক প্রতিবাদ সভা করেছেন।

এবিষয়ে সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া বলেন যুবলীগ নেতা জুয়েল ২০১৫ সাল পর্যন্ত লিজ এনেছে। বর্তমানে লিজ নবায়নের উপর হাই কোর্ট ইস্ট্রে করেছে, তাই উভয়কে বলা হয়েছে উপজেলা চেয়ারম্যান সময় করে আবারও বসে সমাধান করা হবে।

তিতাস থানার এস আই হাকিম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে গিয়েছি এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। এঘটনায় থানায় উভয় পক্ষই পৃথক দুটি লিখিত অভিযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net