1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে প্রথম টিকা নিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

লাকসামে প্রথম টিকা নিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা

এম,এ মান্নান, লাকসাম কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৯৬ বার

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল আলী প্রথম টিকা গ্রহণ করেছেন। এর মাধ্যমে কোভিড-১৯ টিকা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চুসহ রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম দফায় লাকসামে ৭ হাজার ৪’শ টিকা আসে। উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য পেশাজীবীরা টিকা গ্রহণ করেন। অন্য যারা টিকা নিতে ইচ্ছুক তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net