শাহাদাত হোসেন ,রাউজান প্রতিনিধি:
রাউজানে কভিট- ১৯ এর প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূর আলম দ্বীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।
উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, নির্বাচিত হতে চলা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুল জাব্বার সোহেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম, কাউন্সিলর আলমগীর আলী, কাজী মুহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, আজাদ হোসেন, এডভোকেট দীলীপ কুমার চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।উদ্বোধনী দিনে ভ্যকসিন টিকা গ্রহণ করেন দুইজন পুলিশ সদস্য, একজন সাংবাদিক, একজন রাজনীতিক, একজন মুক্তিযোদ্ধা, চারজন চিকিৎসক, চারজন মেডিক্যাল স্টাফ ও দুইজন নার্সসহ ২০জন। ভ্যকসিন টিকা দেয়ার সময় রাউজানের সাংসদ টিকা গ্রহণকারীদের পাশে থেকে উৎসাহ যোগান। রাউজানে প্রথম পর্যায়ে সাড়ে নয় হাজার মানুষ করেনার ভ্যকসিন পাবে। চার সাপ্তাহ পর তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।রাউজানে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৮০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,১৭শ জন ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন।