1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ সাংবাদিক পরিষদ এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ সাংবাদিক পরিষদ এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত

রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪২ বার

মফস্বল সাংবাদিকদের কল্যাণমুখী সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বাসাপ) এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাউজানের জেলা পরিষদ মিলানায়তনে জেলার ৭টি উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

বাসাপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় ধর এর পরিচালনায় উক্ত সভার প্রথম অধিবেশনের এসংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন ও প্রবীন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, হাটহাজারীর প্রবীন সাংবাদিক কেশব কুমার বড়ূয়া, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি সোলায়মান আকাশ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি সাবেক জাহেদুল আলম, বাসাপ এর নির্বাহী সদস্য রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক নির্দেশ বড়ূয়া, সাংবাদিক প্রদীপ শীল,গাজী জয়নাল আবেদীন যুবাইর প্রমুখ।

সভার দ্বিতীয় অধিবেশনে রাউজানের প্রবীণ সাংবাদিক দৈনিক আজাদী ও যায়যায়দিন এর রাউজান প্রতিনিধি মীর আসলামকে সভাপতি ও দৈনিক জনকন্ঠ মীরসরাই প্রতিনিধি রাজিব মজুমদারকে সাধারণ সম্পাদক করে বাসাপ এর চট্টগ্রাম উত্তর জেলা ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আছেন সহ সভাপতি কেশব কুমার বড়–য়া ( দৈনিক আজাদী), শফিউল আলম ( দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ) ও মোঃ সোলায়মান আকাশ ( দৈনিক আজাদী)। যুগ্ম সম্পাদক প্রদীপ শীল ( বাংলাদেশ প্রতিদিন ও বীর চট্টগ্রাম মঞ্চ), সাংগঠনিক সম্পাদক গাজী জয়নাল আবেদিন যুবাইর ( দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি), প্রচার সম্পাদক জাবেদ হোসাইন ( স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক সানোয়ার ইসলাম রনি ( দৈনিক ভোরের ডাক), নির্বাহী সদস্য জাহেদুল আলম (দৈনিক পূর্বকোণ ও কালের কন্ঠ), আবুল খায়ের ( দৈনিক ভোরের ডাক), রফিকুল ইসলাম ( দৈনিক মানবকন্ঠ),কামরুল ইসলাম বাবু (দৈনিক অর্থনীতি)।

সভায় বাপাস দেশে জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে গঠনতন্ত্র অনুসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানান সংগঠনের পরধি পর্যায়ক্রামে সব জেলায় সম্প্রসারণ করা হবে। এলক্ষ্যে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net