1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীর মৃত্যু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫১ বার

বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের ব্যবসায়ী একরাম সেখ(৪৫) বেপরোয়া কোপে আহত অবশেষে মারা গেলেন। রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তুচ্ছকারণে গত ৩১ জানুয়ারী শনিবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা তাকে বেপরোয়া কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাপাতালে আনা হলে চিকিৎসক খুমেক হাসপাতালে রেফার্ড করেন। দুই ছেলে-মেয়ের পিতা একরাম সেখ বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের খালেক সেখের ছেলে।

নিহতের স্ত্রী নিপা বেগম জানান, দোকানের সামনে পানি ফেলানোকে কেন্দ্র করে বচসা হলে পরিকল্পিতভাবে গত ৩১ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৭ টার দিকে চিহ্নিত ইব্রাহীম ও সবুজ হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাধাবল্লভ ব্রীজের কাছে একরাম সেখের ওপর হামলা চালায়। তারা তাকে উপর্যুপরি কোপায়। তার ডাক-চিৎকারে তখন ঠেকাতে গেলে মহসীন সেখকেও দা দিয়ে কুপিয়ে যখম করে। তিনি এখনও খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পরে আহত মহসীন শেখের পিতা বারেক শেখ বাদী হয়ে রাধাভল্লব এলাকার সিদ্দিক হাওলাদার, সিদ্দিকের ছেলে সবুজ হাওলদার, সজিব হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, কেবি বাজার এলাকার আবু হোসেনের ছেলে নাসির এবং গোব দিয়া এলাকার লতিফসহ ৬জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা দায়ের করেন।

বারেক শেখ বলেন, খলিলের পরামর্শে সিদ্দিক ও তার ছেলেরা ইকরাম ও আমার ছেলের উপর হামলা করে। আমি এই হামলার বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, যেহেতু আহত ব্যক্তি মারা গিয়েছে ওই মামলাটিই হত্যা মামলায় রুপান্তরিত হবে। রবিবার বিকেলে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net