1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগণকে অভয় দিতে আগে ভ্যাকসিন নিলাম: খাদ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

জনগণকে অভয় দিতে আগে ভ্যাকসিন নিলাম: খাদ্যমন্ত্রী

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৭ বার

মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে গতকাল রোববার থেকে সারাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের গণ টিকাদান। আজ সোমবার রাজধানীর শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধী হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিকেল ৫টার দিকে মুঠোফোনে খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব শহিদুজ্জামান জানান, আজ সকাল ১০টার দিকে খাদ্যমন্ত্রী শ্যামলী বক্ষব্যাধী হাসপাতাল টিকাকেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। টিকা গ্রহণ করে খাদ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করেন। টিকা নেওয়ার পর এখন পর্যন্ত তিনি শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ্য আছেন।

টিকা নেওয়ার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘টিকা নেওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ্য আছি। জনগণকে ভ্যাকসিন সম্পর্কে অভয় দিতে আমরা মন্ত্রীরা আগে ভ্যাকসিন গ্রহণ করলাম। অপপ্রচারকারীরা যেন নেতিবাচক অপপ্রচার চালাতে না পারে এজন্যই আমরা আগে টিকা গ্রহণ করছি। জনগণকে বলতে চাই, আমি আগে টিকা নিলাম এবং ভালো আছি। এখন সবাই টিকা নিন।’

তিনি আরও বলেন, দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিল ভ্যাকসিন এদেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এখন তাঁরা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net