ঢাকা   ১০:০৫:১০ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সুন্দরবন রক্ষায় অশনী সংকেত! আগুন, পুড়েগেছে ৩ শতক বনভূমি

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি)দুপুরে এই আগুন লাগে।প্রায় সাড়ে চার ঘন্টা পরে বিকেলে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।এতক্ষনে আগুনে প্রায় ৩শতাংশ বন ভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজে সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোয়ার কুন্ডলী দেখে আমাকে ফোন করেন। পরে আমি সিপিজি সদস্য, স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে এতক্ষনে ধানসাগর স্টেশনের টহল ফাড়ির এক কিলেমিটার ভিতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে। তবে বড় ধরণের কোন গাছ পুড়েনি।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেণ, প্রাথমিকভাবে ধারণা করছি বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার কিছু আগে অল্প বয়সী কয়েকটি ছেলে বনের মধ্য থেকে বের হয়েছে এমন তথ্য পেয়েছি স্থানীয়দের কাছ থেকে।বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন নিয়ন্ত্রণে আসলে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেতড় দুই ফুট উচু পাতার স্তর তৈরি হয়েছে।যার ফলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে।ঝুটের কারখানায় আগুন লাগলে যেমন পরিস্থিতি সৃষ্টি হয় তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ আরও বলেন, দুপুরের দিকে কিছু উশৃঙ্খল ছেলে মেয়ে বনের মধ্যে প্রবেশ করেছিল। ধারণা করছি তাদের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, আগুন সম্পূর্ণ নিভে গেছে। এখন আর কোন সমস্যা নেই। তবে ওই এলাকায় বনরক্ষিদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি