1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতনা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৬ বার

বাগেরহাট জেলার, মোংলা বন্দরকে ষড়যন্ত্র করে বিএনপি শেষ করেছিল, আ’লীগ ক্ষমতায় এসে সেটিকে পুনরজ্জিবিত করেছে জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন- শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতনা।

সোমবার সকালে স্থানীয় আ’লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌরসভার নির্বাচন প্রসঙ্গে টেনে তিনি এসময় বলেন, দীর্ঘ ১০ বছর পর হওয়া মোংলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ হয়েছে। এই নির্বাচনে জনগন সাড়া দিয়ে মেয়র থেকে শুরু করে আ’লীগ সমর্থিত ১২ কাউন্সিলর প্রার্থীকে জয়ী করেছেন।

সাতবার এ পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবার আ’লীগ সমর্থিতদের জয় হওয়ায় পৌরসভাকে আ’লীগের ঘাঁটি বানাতে দলীয় নেতা কর্মিদের নির্দেশও তিনি। পাশাপশি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের হুশিয়ারী করে বলেন, আগে যা যা করেছেন আগামীকাল ৯ ফেব্রুয়ারি শপথ গ্রহনের পর তা ভুলে যান। অসৎ কার্যকলাপসহ জমি দখল করবেন না বলেও নব নির্বাচিতদের নির্দেশনা দেন মোংলা-রামপালের সাবেক এই সংসদ সদস্য।

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে নেতা কর্মিদের আহবানও করেন তিনি।

বর্ধিত এসভায় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি ও নব নির্বাচিত পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, নবনির্বাচিত কাউন্সিলররা ছাড়াও আ’লীগ নেতা মোঃ ইব্রাহিম হোসেন ও কামরুজ্জামান জসিম, ভাইস চেয়্যারম্যান মোঃ ইবাল হোসেন সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net