1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারসহ তিনজন কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারসহ তিনজন কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

কুমিল্লায় বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ
মো. আতাবউল্লাহ এই আদেশ দেন।

দুর্নীতি ও জালিয়াতির দুইটি মামলায় কারাগারে পাঠানো হয় ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার,ট্রেজারার সিদ্দিকুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য শহীদ আজিজকে। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,দুদক কুমিল্লার সহকারী পরিচালক একে এম আখতারুজ্জামান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির দুইটি মামলা দায়ের করেন।

প্রথম মামলায় আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এহসানুল হক,ট্রাস্টি বোর্ডের সদস্য সাইফুল আলম চৌধুরী,ট্রেজারার সিদ্দিকুর রহমান,ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারকে। ২য় মামলায় আসামি করা হয় চেয়ারম্যান এহসানুল হক, ট্রেজারার সিদ্দিকুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য শহীদ আজিজ, সদস্য সাইফুল আলম চৌধুরী,সদস্য ফারহানা রহমান,সদস্য মেরিনা জেবিন,
ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার,ইউনিয়ন ব্যাংক কুমিল্লা পদুয়ার বাজার শাখার ম্যানেজার আনিস আহমেদ,ডেপুটি ম্যানেজার মো. সোলায়মানকে।

প্রথম মামলায় ৪৮ লাখ টাকা বেতন ভাতা বাবদ দুর্নীতির অভিযোগ করা হয়। ২য় মামলায়
ট্রাস্টি বোর্ডের অনুমোদন ছাড়া ব্যাংকে ছয় কোটি ৮০ লাখ টাকা নয় হাজার ৪৮৬ টাকার হিসাব খোলার অভিযোগ করা হয়। দুইটি মামলায় আদালতে চার্জশিট জমা দেয়া হয়। ২য় মামলার চার্জশিটে দুই ব্যাংক কর্মকর্তাকে বাদ
দেয়া হয়। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন আনেন। সোমবার পাঁচ
আসামি কুমিল্লার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। আদালত
আবেদন নামঞ্জুর করে তাদের তিনজনকে কারাগারে পাঠান। সদস্য ফারহানা
রহমান,মেরিনা জেবিনকে মানবিক কারণে আদালত জামিন দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net