1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার সুন্দরবনে আগুনের কারণ জানতে তদন্ত কমিটি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

শরণখোলার সুন্দরবনে আগুনের কারণ জানতে তদন্ত কমিটি

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৩ বার

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান এবং চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমানকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।সোমবার(০৮ ফেব্রুয়ারি)রাতে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন এই তদন্ত কমিটি গঠন করেন।কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি)সকালে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, অগ্নিকান্ডে চার শতাংশ বনভূমি পুড়েছে। তবে আগুনে বনের বড় ধরণের কোন ক্ষতি হয়নি। অগ্নিকান্ডের ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি।তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে কি কারণে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।

গেল ১৫ বছরে ২৭ বার আগুন লাগে সুন্দরবনে। এতে প্রায় ৮০ একর বনভূমি পুড়ে যায়। এরআগে সর্বশেষ ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকাÐের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net