1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

গোবিন্দগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের শিববাড়ি এলাকায় গত সোমবার রাতে ট্রাক্টরের ধাক্কায় শারমিন আকতার বিউটি (২৫) ও সায়েদ মিয়া (২৭) নামে সিএনজি-অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। নিহত শারমিন আকতার বিউটি উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামের মনজুরুল প্রধানের মেয়ে এবং সায়েদ গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ থেকে সিএনজি-অটোরিক্সা ৫ যাত্রীসহ নাকাইহাট যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে চালকসহ সিএনজি-অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিন আকতার বিউটি ও সায়েদ মিয়া মারা যান।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net