1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাঁসিয়াখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে চকরিয়া প্রবাসী ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

ফাঁসিয়াখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে চকরিয়া প্রবাসী ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-২৫৪৪) চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মবিনুল ইসলাম মুবিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান হক নিরবের নিদের্শনায় ফাঁসিয়াখালীর প্রবাসীদের পক্ষ থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা শাখার আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশে অবস্থানরত সংগঠনের চকরিয়া উপজেলা শাখার সিনিয়র সদস্যবৃন্দ ও স্থানীয় প্রবাসীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net