শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁ উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে মির্জা আজম এমপির সাথে এই সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় মির্জা আজম এমপির সাথে সৌজন্য সাক্ষাত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ আবু জাফর চৌধুরী ভিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক ও সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
সোনারগাঁও পৌরসভা নির্বাচন পিছিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ সময় সোনারগাঁও পৌরসভা নির্বাচনের নৌকা প্রতিক নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনকে পরিচয় করিয়ে দেন। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী ইউপি নির্বাচনের বিষয়েও আলোচনা হয়।