1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন বিদগ্ধ আলেমের উপর সন্ত্রাসী হামলায় আমরা উদ্বিগ্ন' -হাটহাজারী হেফাজতের প্রতিবাদ সমাবেশে বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

একজন বিদগ্ধ আলেমের উপর সন্ত্রাসী হামলায় আমরা উদ্বিগ্ন’ -হাটহাজারী হেফাজতের প্রতিবাদ সমাবেশে বক্তারা

হাটহাজারী সমাচার ডেস্ক ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনের সন্ত্রাসী হামলা এবং নোয়াখালীতে মুফতী ইউনুস আহমাদ নামীয় একজন বক্তাকে মাহফিলের মঞ্চ থেকে গ্রেফতারের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা এবং পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. কামরুল ইসলাম মেখলী ও মাও. এমরান সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন- মাওলানা জসিম উদ্দিন একজন বিদগ্ধ আলেম এবং দেশের শীর্ষস্থানীয় আলেম মরহুম মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জামাতা। এরকম একজন সুপ্রসিদ্ধ আলেমের উপর হামলা ইসলামী অঙ্গন এবং আলেমদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এই হামলা পরিকল্পিত’ দাবী করে মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন- এই হামলা আলেম ও তৌহিদী জনতা কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া গোষ্ঠীর হামলা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি’। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে এর নেপথ্য নায়কদের বিচারের মুখোমুখি করার দাবী জানান তিনি।

আলেমদেরকে ওয়াজের মঞ্চ থেকে গ্রেফতার করা তৌহিদী জনতার জন্য অশনিসংকেত দাবী করে বক্তারা বলেন- মানুষকে সৎপথে পরিচালিত করতে এবং মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছাতে ওয়াজ মাহফিলের বিকল্প নেই। এভাবে ওয়াজে মাহফিলে বাঁধা প্রদান করা হলে সত্যের বাণী দেশের মানুষের কাছে পৌঁছানো দুরুহ হয়ে পড়বে, যা চরম উদ্বেগজনক।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহাকারী মহাসচিব যথাক্রমে মাও. জাফর আহমদ, মাও. হাবিবুল্লাহ আজাদী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাও. মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাও. জাকারিয়া নোমান ফয়জী, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক মাও. জুনাইদ বিন ইয়াহইয়া।

সংগঠনের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, হাটহাজারী পৌর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, পৌর সহ সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, পৌর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা যুগ্ম সম্পাদক যথাক্রমে, মাও. ইয়াছিন, মো. শফি, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা মাহমুদ হাসান ফয়জী, উপজেলা সহ প্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, উপজেলা সাহিত্য সম্পাদক মাও. আসাদুল্লাহ, মাও. ইকবাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net