1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে আরডিএফ মোটিভেশনাল প্রোগ্রাম ২০২০ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

কুমিল্লা নাঙ্গলকোটে আরডিএফ মোটিভেশনাল প্রোগ্রাম ২০২০ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫১ বার

আফজাল হোসাইন মিয়াজী,নাঙ্গলকোট, কুমিল্লা :
রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ (আরডিএফ)-এর উদ্যোগে মোটিভেশনাল প্রোগ্রাম -২০২০ গতকাল শুক্রবার সকাল ৯ ঘটিকায় বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আরডিএফ-এর সভাপতি জনাব ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় বৃহত্তর রায়কোট ইউনিয়নের প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

উক্ত মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর উপর ইউজিসি কর্তৃক ফেলোশিপ প্রাপ্ত পিএইচডি গবেষক জনাব মোহাম্মদ হেদায়েত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ আরডিএফ-এর সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, কুমিল্লা জেলা শাখার সাংগঠিনক সম্পাদক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম হাজারী, কুমিল্লা টেকনোলজিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক জনাব অমৃত লাল দত্ত।
এতে আরো উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরসার আরবি প্রভাষক জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার, আরডিএফ ডোনেশন ফান্ড পরিচালক জনাব মনসুর আলম মানিক, আরডিএফ সহ-সভাপতি জনাব ডা. ফরিদ আহমদ মোল্লা,
আরডিএফ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাহি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিক জনাব আফজাল হোসাইন মিয়াজী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব ফখরুদ্দিন ইমন এবং ব্যবস্থাপনায় ছিলেন এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ও জনাব মোহাম্মদ নাসির উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net