ঢাকা   ০৬:১২:১৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে নবনির্বাচিত পৌর মেয়র জিএম মীরুর চোখের পরীক্ষা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু বৃহস্পতিবার কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে চোখের পরীক্ষা করেন। হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. রবিউল হাসান আখন্দ মেয়র জিএম মীর হোসেনের চোখ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন। এসময় হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্যাহ, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ নেতা মাস্টার আবদুল খালেক, ডা. সোহরাওয়ার্দী মেম্বার, মো: হারুনুর রশীদ, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ইনচার্জ শ্যামল চন্দ্র দেব, মনোয়ারা বেগম, লায়লা আক্তার প্রমুখ।

নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু মফস্বল এলাকায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে অবগত হন এবং হাসপাতালটি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি