ঢাকা   ০৬:১২:৫৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

নরসিংদী পৌরসভা নির্বাচন হবে ত্রিমুখি লড়াই

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসছে ১৪ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় এবার চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভা নির্বাচনের মধ্যে নরসিংদীতে ২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা রয়েছে। দুটি পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি ও বিদ্রোহী নিয়ে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে এবারের পৌর নির্বাচন। পুরো পৌরসভা জুড়ে ব্যানার, পোস্টার ও লিফলেটের সমারোহ। করোনার প্রভাবকে পেছনে ফেলে মেয়র ও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। আর পাড়া-মহল্লা ও চায়ের স্টলে আড্ডাসহ সবখানে এখন চলছে নির্বাচনী আলোচনা।
প্রার্থীরা ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে চলছে আলোচনা। পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা।

নরসিংদী পৌরসভায় এবার মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারন অর রশিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখায় লড়ছেন মো. আসাদুল হক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম মোবাইল প্রতীক নিয়ে লড়ছেন। যদিও মেয়র পদের চার জন প্রার্থীই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবুও ভোটের মাঠে মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), বিএনপির হারুন অর রশিদ (ধানের শীষ) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম (মোবাইল)। এ দিকে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু এই বার প্রথম নির্বাচন অংশ গ্রহন করে ভোটারদের বেশ সাড়া জাগাতে সক্ষম হন সাদা মনের মানুষ এই প্রার্থীর রয়েছে বেশ গ্রহন যোগ্যতা তিনি সামাজিক কর্মকান্ড ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহিত জরিত রাজনিতি যার নেশা ও পেশা, নরসিংদী সরকারী কলেজের সাবেক জনপ্রিয় জিএস ও ছাএলীগ নেতা এস,এম,কাইয়ূম গতবার ও মোবাইল মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে তীব্র প্রতিদন্ধিতা গড়ে তুলেছিলেন , এবাও তিনি মোবাইল মার্কা নিয়ে লড়ে যাচ্ছেন, অপর দিকে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন ধানের শিষ মার্কা নিয়ে লড়ে যাচ্ছেন তিনি এর আগে বিএনপি সরকারের আমলে নির্বাচনে অংশ গ্রহন করে সফল হতে পারেনি, এবার বেশ আশাবাদী নরসিংদী পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ১৫৭ এবং মহিলা ভোটার ৫০ হাজার ২৯৭ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীর পাশাপাশি ৯ টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ পুরুষ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। আসছে ১৪ ফেব্রুয়ারি ৪০ টি কেন্দ্রে ২৭৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি