1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চৌদ্দগ্রামে আনন্দ সংঘের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামে আনন্দ সংঘের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১৫ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিনতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ধোড়করা কাদেরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী। মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফি উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ নজির আহম্মেদ, মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কামরুজ্জামান, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, হাসান মুহাঃ জহির, বেলাল হোসেন, সাইফুল ইসলাম সবুজ। চিওড়া আনন্দ সংঘের সিনিয়র সদস্য আবদুল্লাহ পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকির হোসেন, আমিনুল ইসলাম পলাশ, সাইদুল হক, ইকবাল হোসেন, সোহরাব হোসেন, আবদুল্লাহ আল রাফি, নোমান ভুঁইয়া, রেজাউল করিম, ইমরান হোসেন, সৈকত, নাহিদুল, জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net