মীরসরাই প্রতিনিধি:
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের মীরসরাই উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার চট্টগ্রাম নিউ মার্কেটস্থ দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব লায়ন মোঃ শরিফুল আলম এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মীরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাহাব উদ্দিনকে আহ্বায়ক
সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ এমরান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরফউদ্দিন হায়দার তপন ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম চৌধুরী, সাইফুর রহমানকে সদস্য করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।