কে এম ইউছুফ :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির পূণরায় সদস্য নির্বাচিত হওয়ায় রাশেদুল ইসলাম রাসেলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ যৌথভাবে গতকাল শুক্রবার ১২ ফেব্রুয়ারি আমানবাজারে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল’কে গণ সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানায়।
চসিক ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম, বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, এম এ ওয়াজেদ, মো. রফিক, হাসান মুরাদ, মোহন নাল সরকার, চিরন্জীব বিশ্বাস, যুবলীগের সহ-সভাপতি মো. আলমগীর, প্রাক্তণ ছাত্রলীগ নেতা তরিকুল কালাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মহসিন খান, হাটহাজারী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল বক্তব্যে বলেন- আমার এই অর্জন খেটে খাওয়া মানুষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনার উপর কাজ করনেওয়ালা তৃণমূলের কর্মীদের উপর ন্যস্ত করলাম, সকলের ভালোবাসার শক্তিতেই এগিয়ে যেতে চাই’ উল্লেখ করে তিনি বলেন- দেশীয় ও আন্তর্জাতিক বহুমূখী ষড়যন্ত্রের চেষ্টা করছে দূষ্কৃতিকারীরা, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে গণমানুষকে। উন্নয়নকারীর পাশে থাকতে হবে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান তিনি।