1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্লাড ক্যানসার চিকিৎসায় ভালাে হয় হেমাটোলজি বিভাগে ব্লাড ক্যান্সার শীর্ষক আলােচনা সভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

ব্লাড ক্যানসার চিকিৎসায় ভালাে হয় হেমাটোলজি বিভাগে ব্লাড ক্যান্সার শীর্ষক আলােচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪২ বার

আমি আছি , আমি থাকবাে ক্যান্সারের বিরুদ্ধে লড়ে যাব ‘ এই শ্লোগান নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের ক্যান্সার দিবস উপলক্ষে ব্লাড ক্যান্সার বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত হয় । হেমাটোলজি বিভাগ ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী রােগী ও রােগীর অভিভাবকদের নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। ব্লাড ক্যান্সার চিকিৎসায় ভালাে হয়, যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা, বিভিন্ন রক্ত রােগ সম্পর্কে ধারণা দেওয়া হয় । গত ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে মিলনায়তনে বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মাে . গােলাম রব্বানী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের ডেপুটি ভাইরেক্টর ডাক্তার আফতাবুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডাক্তার শাহেদ আহমেদ চৌধুরী । ডা.তুলি দত্তের সঞ্চালনায় হেমাটোলজি বিভাগের পরিসংখ্যান তুলে ধরেন রেজিস্ট্রার ডাক্তার সৌরভ বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার ডাক্তার আশেকুল ওয়াহাব চৌধুরী , ডাক্তার নবীনা লালা,ডাক্তার অদিতি, স্কীল ল্যাব ইনচার্জ, মেডিকেল টেকনোলজিষ্ট মাে.আবু ছায়েম । তাছাড়া হেমােফেলিয়া সােসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম সভাপতি সাইফুল ইসলাম , বিকন ফার্মা আঞ্চলিক ম্যানেজার জহির উদ্দিন বাবর , ব্লাড ক্যান্সার রােগীর অভিভাবক সংবাদকর্মী ওসমান জাহাঙ্গীর। এতে আরাে উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের বিভাগের সেবিকা, রােগীর অভিভাবক বৃন্দ। বক্তারা বলেছেন,আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নতির কারণে ব্লাড ক্যান্সার এখন নিরাময়যােগ্য । চিকিৎসা দ্রুত শুরু করতে পারলেই রােগী ভাল হয়। হেমাটোলজি বিভাগের স্কিল ল্যাবটি আধুনিকায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষন করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net