ঢাকা   ০৬:০৯:০১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

টানা দুইবার শ্রেষ্ট করদাতা রাশেদুল হাসান রিন্টু

সফিকুল ইষলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী জেলার টানা দুইবার শ্রেষ্ঠ তরুণ করদাতা হয়েছেন মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক রাশেদুল হাসান রিন্টু। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত ব্যক্তি, কোম্পানি ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০১৯-২০২০ করঅর্থ বছরে এ সম্মাননা পান বিশিষ্ট শিল্পপতি রাশেদুল হাসান রিন্টু।

বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস মহামারীর কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।এ সময় কর অঞ্জল ১০ ঢাকার কর কমিশনার লুৎফুল আজীম এর হাত থেকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন রাশেদুল হাসান রিন্টু।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে রাশেদুল হাসান রিন্টু বলেন, ‘টানা দুইবার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি। আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি