1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রোববার দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেটাইন ডে’। একটি মহল জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্র সমাজের তেজদীপ্ত আত্মত্যাগের এ অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না। এছাড়া বক্তারা সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক-একই ধারার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকী করণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net