1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ে গিয়াস উদ্দিনকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ে গিয়াস উদ্দিনকে সংবর্ধনা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৫ বার

মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হওয়ায় পৌর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর আনোয়ার চৌধুরী বাহার। এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীরসরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান এর হাত থেকে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ায় আনুষ্ঠানিক ভাবে ‘ঙ’ ফরম গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিমের উপস্থাপনায় পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবা উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আজাদ, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মিয়া হুমায়ুন, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, পৌরসভার কাউন্সিলর মেজবাউল আলম, মো. নুরুন নবী।

প্রধান অতিথি নুরুল আনোয়ার চৌধুরী বাহার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। মেয়র গিয়াস উদ্দিন মীরসরাই পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে অনেক উন্নয়ন কাজ করেছে। তার নেতৃত্বে দল ও পৌরসভা দু’টিই সুসংগঠিত হয়েছে। দল তার কাজের মূল্যায়ন করে সেজন্য তাকে আবার নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছি। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে। আশা করি সে সফল হবে। পৌরসভার অসমাপ্ত কাজ সম্পন্ন করে মীরসরাইকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net