1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট পৌরসভায় বিএনপির প্রার্থীর ভোট বর্জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

বাগেরহাট পৌরসভায় বিএনপির প্রার্থীর ভোট বর্জন

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৬ বার

প্রকাশ্যে ভোটারদের ভোট দিতে বাধ্য করা, এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়া, হুমকি ও পরিবারের সদস্যদের মারপিটের অভিযোগে বাগেরহাট পৌরসভায় ভোট বর্জন করেছে বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবল। ১৪ ফেব্রæয়ারী রবিবার দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষনা দেন তিনি। এর আগে তিনি বাগেরহাট সরকারী পিসি কলেজ কেন্দ্রে ১১ টায় নিজের ভোট দেন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুর ২ টায় টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবল বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্টারা ভোট প্রদানের গোপন কক্ষে ভোটারদের সাথে প্রবেশ করে প্রেসবাটন চেপে নৌকার ভোট নিশ্চিত করছে। এছাড়া আমার পরিবারসহ নিকট আতœীয় স্বজনদের ভোট কেন্দ্রে গেলে তাদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আমার পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। আমার এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেয়া হয়েছে। এটা কোন ভোটের পরিবেশ হতে পারে না । তাই একজন প্রার্থী হিসেবে আমি এই ভোট বর্জন করছি।

উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান সকালে তার নিজ এলাকা নাগেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। অপর বিএনপির মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল সরকারী পিসি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। পৌরসভারর্ ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net