ঢাকা   ০৫:৩৫:২০ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

রাউজানে শতবৎসরের পুরাতন মহিয়া দীঘি খনন করা হচ্ছে

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে শত বৎসরের পুরাতন একটি দীঘি ভরাট হয়ে যাওয়া দীঘিটি খনন করে সংস্কার করা হচ্ছে। এ দীঘিটি হচ্ছে উপজেলার ৪নংগহিরা ইউনিয়নের দলই নগর এলাকায় । ওই এলাকার ১২ একর আয়তনে মহিয়া দীঘি নামে পরিচিত শতবৎসরের পুরাতন এই দীঘিটি। একসময় এই দীঘির পানি ব্যবহার করতেন এলাকার শতাধিক পরিবারের লোকজন। দীঘির মালিকানা অংশীদাররা যৌথভাবে মাছের চাষও করতেন। শতবৎসরের পুরাতন দীঘিটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার শতাধিক পরিবার দীঘির পানি ব্যবহার থেকে বঞ্চিত হয়ে পড়েছে। মহিয়া দীঘির অংশীদার মোহাম্মদ হানিফ ও গহিরা ইউনিয়নের মেম্বার এয়ার মোহাম্মদ বলেন, ভরাট হওয়া দীঘিটির মালিকানা অংশীদার রয়েছে ১শত ২০ জন। দীঘির সকল অংশীদার মিলে ভরাট হয়ে যাওয়া মহিয়ার দীঘিটি খনন করার জন্য উদ্যোগ নিলে এস্কেভেটর দিয়ে দীঘি খননের কাজ শুরু হয় । দীঘি খনন কাজ শেষ হলে এলাকার লোকজন ব্যবহারের জন্য একটি পাকা ঘাট নির্মাণ করা হবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি