1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

গোপালগঞ্জে সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৫ বার

গোপালগঞ্জে শুরু হল বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। আজ (সোমবার) বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের মুল ফটক থেকে শহরের শেখ কামাল স্টেডিয়াম পর্যন্ত ৫ কিলোমিটার এ দৌড় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা বেলুন ও পায়রা উড়িয়ে এ দৌড়-প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন আয়োজক ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন।
দৌড়ে অংশ নেন গোপালগঞ্জের প্রায় ৩ হাজার নারী-পুরুষ। প্রতিযোগিতায় প্রথম হন মোঃ ফয়সাল কাজী, দ্বিতীয় মোঃ সৌরভ কাজী এবং তৃতীয় হন মোঃ আশরাফুল। মেয়ে প্রতিযোগীর মধ্যে প্রথম হন পুতুল বিশ্বাস, দ্বিতীয় হন সামিয়া আক্তার ও তৃতীয় হন শোভা খানম।

প্রতিযোগিতা শেষে বিকেল ৫ টায় শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিগণ পুরুষ বিজয়ী ২০ জনকে এবং মহিলা বিজয়ী ৫ জনকে ক্রেস্ট প্রদান করেন।
দেশব্যাপী ১০ লাখ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এ ম্যারাথন দৌড়ের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ৫ হাজার মানুষের দৌড় পরিচালিত হবে। আগামীকাল (মঙ্গলবার) জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এবং বুধবার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বাকি ২ হাজার মানুষের দৌড়গুলি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net