1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, হামলা-ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, হামলা-ভাংচুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের রায়কে উপক্ষো করে অবৈধভাবে জমি দখলে ব্যর্থ হয়ে জমির মালিক মো: আব্দুল মালেক ভূঁইয়া (৭৫) কে মারধর করে দীর্ঘ ২৫ বছরের দখলি জমির চারপাশে থাকা টিনশেডের বেড়া ভাংচুর, বেড়ার পাশে লাগানো দামি কাঠ গাছ কেটে নেয়া সহ ওই জমিতে দোকানঘর নির্মাণের চলমান কাজের ফিলারের রড কেটে নিয়ে যায় স্থানীয় আলী আশ্রাফের ছেলে জামাল উদ্দীন মজুমদার ও তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামে।

এঘটনায় ভুক্তভোগি আব্দুল মালেক ভূঁইয়া বাদী হয়ে স্থানীয় আলী আশ্রাফের ছেলে জামাল উদ্দীন মজুমদার (৪৫), আরবের রহমানের ছেলে অহিদুর রহমান (৪০), ইয়াছিনের ছেলে পেয়ার আহাম্মদ মিস্ত্রি (৫৫), মো: শফিকের ছেলে জুয়েল (২৭), মৃত সৈয়দ আলী মজুমদারের ছেলে আব্দুল আজিজ মজুমদার (৫০) ও আব্দুল খালেক মজুমদার (৬৫), মকবুল আহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মৃত হাকিম আলীর ছেলে নজির আহাম্মদ ইঞ্জিনিয়ার (৬০) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনাম আরো কয়েকজনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মালেক ভূঁইয়া ২৫ বছর আগে স্থানীয় মমতাজ মিয়া ও তার স্ত্রী আম্বিয়া বেগমের কাছ থেকে জমিটি ক্রয় করেন। খরিদা সূত্রে দখল-মালিক বিদ্যমান থাকাবস্থায় আব্দুল মালেক ভূঁইয়া উল্লেখিত জমিতে মাটি ভরাট করে জমির চারপাশে টিনশেডের বেড়া নির্মাণ করে মালিক-দখলীয় ভূমিতে দোকান ঘর নির্মাণের কাজ করছিলো। কাজ চলমান থাকাবস্থায় জামাল উদ্দীন কিছু কাগজপত্র দেখিয়ে একটি মামলা দায়ের করে হয়রানী করার চেষ্টা করে এবং আদালতের একটি অর্ডার এনে কাজটি বন্ধ করারও চেষ্টা করে। উভয় পক্ষের কাগজপত্র দেখে বিজ্ঞ আদালত স্থীতাবস্থার আদেশটি বাতিল করে দেয়। কাজ চলতে কোনো বাধা নেই মর্মে আদালত নতুন আদেশ জারি করে। পরে মালেক ভূঁইয়া পূণরায় দোকানঘর নির্মাণের কাজ চালু করলে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় কতিপয় সন্ত্রাসীর সহযোগিতায় জামাল উদ্দীন সেখানে ভাংচুর করে। এসময় জামালের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা নির্মাণ কাজে ব্যবহৃত ফিলারের রড কেটে নেয়া সহ নির্মাণ সামগ্রী লুটে নিয়ে যায়।

সন্ত্রাসী কর্মকান্ডে বাধা প্রদান করলে জামাল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মালেক ভূঁইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং বাঁচার জন্য শোর চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। আব্দুল মালেক ভূঁইয়ার চিৎকার শুনে তাৎক্ষণিক তার পুত্রবধু ইয়াসমিন ও মেয়ে রুমা ও কুলসুমা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের পরিহিত কাপড়-চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে।

এসময় সন্ত্রাসীরা ইয়াসমিনের গলা থেকে ৬৫ হাজার টাকা সমমূল্যের ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। পরে তাদের শোর-চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ঘটনার সুষ্ঠু বিচারের আশ^াস দিয়ে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। হামলা ও ভাংচরের ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে থানায় দায়েরকৃত অভিযোগে দাবী করেন মালেক ভূঁইয়া। বিবাদীরা এখনো মালেক ভূঁইয়া ও তার পরিবারের লোকজনকে দেখে নেয়ার হুমকি-ধমকি দিয়ে আসছে বলে জানা যায়। এঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net