ঢাকা   ০৫:০৪:২৪ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

দুই কিডনি নষ্ট অপুর বাঁচার আকুতি

মু. এরশাদ উল্লাহ সোহেল, ( কুমিল্লা,নাঙ্গলকোট)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছী গ্রামের অপু আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা।

চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অপু।
তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।

বাবা নেই। স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই।

তারা অপুকে ভারতের নিয়ে যেতে চান চিকিৎসার জন্য। তবে তারা পারছেন না আর্থিক সামর্থ্যের অভাবে।
নিরূপায় হয়ে অপুকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন তার মা মনিকা রায়।
গত ৫ মাস আগে অসুস্থ হয়ে পড়লে বিশেষায়িত হাসপাতালে দেখালে সেখানে কিডনি বিশেষজ্ঞ ড. পরীক্ষা-নিরীক্ষা করে বলেন তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। সেই থেকে ডায়ালাসিস করে বেঁচে আছে। স্বজনরা যখন টাকা জোগাড় করতে পারেন তখন ডায়ালাসিস করা হয়। না পারলে আর করা হয় না। দিন দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

অপুকে সাহায্য পাঠানোর ঠিকানা: নগদ-০১৭২৬-৪০৩৬২৩
একাউন্ট নাম্বারঃ ২৫৬৮১০১১৫৬৩৩৭,
পূবালী ব্যাংক, বাঙ্গড্ডা বাজার শাখা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি