1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে রুটির প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

মুরাদনগরে রুটির প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৫ বার

বন রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নজু (৫১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আলী আজ্জম বেপারীর ছেলে।
স্থানীয়রা তাকে নজু নামে ডাকে। সোমবার এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে শিশুটির বাবা জানান।
ভিকটিমের মা জানান, রবিবার বিকাল ৫ টায় বাগান বাড়িতে বন্ধুদের সাথে খেলা করার সময় ধর্ষক নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়, তখন মেয়ের সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশু ছিল।

ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েকে ছুরি ভয় দেখিয়ে ধষর্ণ করে। মেয়ের চিৎকারে আশে পাশের লোকজন এসে জড়ো হয়। তখন এসে দেখি নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছে।

শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তিনি ধর্ষক নজুর শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এই নজু একজন মাদক ব্যবসায়ী, সে প্রায়ই তার লোকবল নিয়ে মদ ও জুয়ায় ব্যস্ত থাকে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকের মামলা রয়েছে।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, বিষয়টা আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net