ঢাকা   ০৫:০৪:১৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের উত্তর কসবা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের অভিযানে বালু ভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে।
এ সময় লিটন মিয়া(৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। সাথে সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। আটক লিটন আউশকান্দি এলাকার নুরুল ইসলামের পুত্র।গত রোববার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।
এ সময় তিনি আটককৃত বালু বিধি মোতাবেক নিলাম এর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

এলাকাবাসী জানান,বছরের পর বছর ধরে এক শ্রণির প্রভাবশালী বালু ও মাটি খেকোরা কুশিয়ারা নদীর বুক ছিড়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছেন। অনেকেই রাতারাতি হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও প্রশাসন চলে আসলে আবারও তারা বলু মাটি উত্তোলন করতে কুশিয়ারা নদীতে সংঘবদ্ধভাবে নেমে পড়ে।রোববার অভিযানের পরও গতকাল সোমবার আবারও এসব বালু মাটি খেকোররা অবৈধভাবে বালু উত্তোলনে কুশিয়ারা নদীতে নামে। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমিন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে প্রশাসন চড়ে যাওয়ার পূর্বেই তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়। ফলে এ সময় চড়ে কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি