বিশেষ প্রতিনিধি ঃ
১৫ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সাংবাদিকদের আশ্রয়স্থল ‘জার্নালিস্ট শেল্টার হোম’র সাধারণ সভা সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। বিএমএসএফ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
সভায় বক্তব্য রাখেন শেল্টার হোমের আহবায়ক মিজানুর রশীদ মিজান, সদস্য সচিব নুরুল ইসলাম উজ্জ্বল, সদস্য শাহেন শাহ মো: সামসুদ্দিন, প্রশিক্ষন সম্পাদক আবুল হাসান বেলাল প্রমূখ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, সভায় দু’টি পদে নতুন দু’জনকে অন্তর্ভূক্ত করা হয়। এরা হলেন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ ও বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি গাজীপুরের সাংবাদিক ড.রিপন আনসারী।
আগামি মার্চ থেকে জার্নালিস্ট শেল্টার হোম আনুষ্ঠানিক ভাবে চালু করতে উদ্যোগ গ্রহন করা হয় যা শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠনের মার্ধ্যমে প্রকাশ করা হবে। সাংবাদিক নেতা আবারও বলেন, বাংলাদেশে এই প্রথম ঢাকায় মফস্বল সাংবাদিকদের কথা চিন্তা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জার্নালিস্ট শেল্টার হোম গঠন করা হয়। জার্নালিস্ট সেল্টার হোমে যাদের জন্য যে সকল সাংবাদিক সহকর্মী প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হয়ে চিকিৎসা ও আইনী ঝামেলায় পরে সে সকল সাংবাদিক সহকর্মী’রা সুবিধা পাবেন। এছাড়াও পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা নামমাত্র খরচে থাকা-খাওয়াসহ ইন্টারনেট সুবিধা পাবেন।