1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্মাননা ক্রেস্ট পেলেন করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

সম্মাননা ক্রেস্ট পেলেন করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১২ বার

অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছাসে সমাজের সুবিধা বঞ্চিতদের নিয়ে দৈনিক সাঙ্গুর ব্যাতিক্রমী আয়ােজনে ভালবাসা দিবস উদ্যাপন করা হয়েছে।

নগরীর একটি অভিজাত রেস্তোরায় ২ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রথম পর্বে কেক কাটেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হােসেন সিদ্দিকী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগির আহাম্মদ, অনলাইন নেটওয়ার্কের ওনার কামরুন এনকে, মিল্টন ডেকোরেশনের স্বত্ত্বাধিকারী সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, উদ্যাপন কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক ইলিয়াছ রিপন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেন , দৈনিক সাঙ্গু আজ যে আয়ােজন করেছে তা স্বরনীয় হয়ে থাকবে। আমরা সব সময় যারা সুবিধাভােগী তাদের নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজ অনাবিল আনন্দ আর বিশুদ্ধ দৈনিক সাঙ্গু সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা সত্যিকার অর্থেই সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে। তিনি দৈনিক সাঙ্গুর উত্তোরােত্তর সাফল্য কামনা করেন।

অপরদিকে সন্ধ্যায় দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনােয়ার সানি এবং তার স্বামী পারভেজ আলম হিরা, উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের দাতা সদস্য এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক সম্মুখ করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুল বশর, রেক্স হােটেলের চেয়ারম্যান আলহাজ্ব মােহাম্মদ সালা উদ্দিন।

এ সময় সংসদ সদস্য খাদিজাতুল আনােয়ার সানি বলেন, সুবিধা বঞ্চিতরা সমাজের অংশ তাদের সব কাজে সমান গুরুত্ব দিতে হবে। দৈনিক সাঙ্গু আজকে যে আয়ােজন করেছে তাতে আমি অত্যন্ত খুশি। ভালবাসা দিবসের মতাে একটি দিনে এমন আয়ােজন অন্যদের পথ দেখাবে।

শিল্পপতি পারভেজ আলম হিরা বলেন, সাঙ্গুর এমন আয়ােজন দেখে আমি দৈনিক সাঙ্গুর ভক্ত হয়ে গেলাম। যে যার স্থান থেকে এগিয়ে এলে সমাজে সুবিধা বঞ্চিত বলে কেউ থাকবে না।

উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, বিশ্ব ভালাবাসা দিবসে সুবিধা বঞ্চিতদের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দৈনিক সাঙ্গুর আজকের এই আয়ােজন সুবিধা বঞ্চিতদের উৎসাহ যােগাবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে যুগ্ম সাধারণ সম্পাদক সম্মুখ করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, ভালোবাসার কোনও সীমাবদ্ধতা নেই, ভালোবাসা দিবস উপলক্ষে তো আমরা কত কিছুই করি। পার্টি করি, ঘুরতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই। আরও কতভাবে কত টাকা খরচ করি। অথচ আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় এমন একদল শিশু, যাদের কাছে ভালোবাসা দিবস মানে এক অসম্ভব কল্পনা। যারা কখনোই ভালোবাসার ছোঁয়া পায় না। তাদের জন্য সাঙ্গুর ব্যাতিক্রমী আয়োজনকে আমি সমর্থন করি ও এই মহৎ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।

পরে চট্টগ্রামে সুবিধা বঞ্চিত শিল্পিদের সম্মানে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net