ঢাকা   ০৮:৪৯:০৯ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরে ভোটগ্রহণ

ঢাকা সিটি নির্বাচন- ২০২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মিরপুর থেকে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে লোকজনের উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না। শেওড়াপাড়ার দুটি ভোটকেন্দ্রে সরজমিনে দেখা গেছে, আড়াই ঘন্টার মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ জন ভোটার ভোট দিয়েছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়নি। শেওড়াপাড়ার হলি ক্রিসেন্ট স্কুল ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি ভোটারকে শরীর তল্লাশি করে কেন্দ্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। পুলিশ ও আনসারের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন। মোবাইল ঘড়িসহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস থাকলে সেগুলো বাইরে রেখে যাওয়ার অনুরোধ করছেন। এ নিয়ে অনেক ভোটারের সঙ্গে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক হতে দেখা গেছে। একই চিত্র পাওয়া গেছে শ্যাওড়াপাড়ার আরেকটি ভোট কেন্দ্র হালিম ফাউন্ডেশন স্কুলেও। ভোট দিতে আসা প্রত্যেকের শরীর তল্লাশি করা হচ্ছে।

পুলিশ ও আনসার সদস্যরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা এই দায়িত্ব পালন করছেন। এদিকে মিরপুরের প্রতিটি অলি-গলিতে পুলিশের টহল দলকে টহল দিতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুপুরের পর থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে দারুণ খুশি মিরপুরের ভোটাররা। তারা জানিয়েছেন এত সহজ ও সুন্দরভাবে তারা আগে কখনো ভোট দিতে পারেননি। তবে কারচুপি হয় কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে তাদের। ভোট দিতে তাদের কোনো সমস্যা হয়নি বলেও উল্লেখ করেন। তারা জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া তাদের প্রথম অভিজ্ঞতা। ভোট দিতে গিয়ে তারা কোন ধরনের কারচুপির বিষয় দেখেননি। হলি ক্রিসেন্ট স্কুলে ভোট দিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল মতিন বলেন, এভাবে ভোট দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি পদ্ধতিটাও অনেক সহজ শুরুতে মনে হয়েছিল অনেক জটিল বিষয়ে। আসলে তেমনটি নয়। যে কেউ খুবই ভালভাবে এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন বলে আমি মনে করি। তিনি বলেন, ইভিএম নিয়ে নানা কথা শুনেছে, আমারও কিছুটা সংশয় রয়েছে। ফলাফলে যদি কোন কারচুপি করতে না পারে তাহলে এই ধরনের ভোটকে আমি স্বাগত জানাই. সরোজমিনে শেওড়াপাড়ার ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির এজেন্টের পাওয়া গেছে। তারা জানিয়েছেন, এখানে আপাতত কোনো সমস্যায় তারা পড়েননি। বিএনপি দলীয় এজেন্টেরা জানিয়েছেন, তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি