1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনিয়ম ও দূর্নীতির কবলে মনিপুর স্কুল এন্ড কলেজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

অনিয়ম ও দূর্নীতির কবলে মনিপুর স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৭৮ বার

রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল এন্ড কলেজ বাংলাদেশের সর্ব বৃহৎ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে এস এস সি পরীক্ষা দিয়েছে ৪১৩৭ শিক্ষার্থী যা দেশের সর্বোচ্চ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩১৮ জন যা ঢাকা বোর্ডের দ্বিতীয়। দীর্ঘ ১৫ বছর প্রতিষ্ঠানটি ছিল সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের করায়ত্তে। ভর্তি, নিয়োগ, অবকাঠামো নির্মাণ সবই হতো তার খেয়াল খুশি মত। চব্বিশের জুলাই বিপ্লবের পরে কামাল মজুমদার এর করাল গ্রাস থেকে মুক্ত হয় প্রতিষ্ঠানটি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও দূর্নীতির অতল গহ্বরে ডুবতে বসেছে দেশের বৃহত্তম এই বিদ্যাপিঠ। বর্তমান এডহক কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রাণ পন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তাতে বাধ সাধছেন কমিটির অভিভাবক সদস্য স্থানীয় যুবদল নেতা শাকিল মোল্লা। দূর্নীতিতে তিনি কামাল মজুমদার থেকেও একধাপ এগিয়ে। শিক্ষাগত যোগ্যতা একেবারে অতি সামান্য হলেও স্বার্থ আদায়ের ফন্দি ফিকিরে তার জুরি মেলা ভার। দেশের পট পরিবর্তনের সাথে সাথে দূর্নীতির সকল ক্ষেত্রে তার সরব উপস্থিতি। এর আগের কমিটির উন্নয়ন কাজের ঠিকাদারী সু কৌশলে তিনি বাগিয়ে নেন। এবার নিজেই তিনি কমিটির সদস্য। তাই কাউকে তোয়াক্কা করছেন না কোনো কাজে।

এবারের অর্ধ বার্ষিক পরীক্ষার খাতা পত্র ক্রয়ের দরপত্র আহবান করা হলে ইচ্ছে মতো দাম হাকিয়ে নিজেই দরপত্র লুফে নেন। কোনো প্রকার রেজুলেশন ছাড়াই নিজ ইচ্ছামত নিয়োগ দেন ৫ জন সহকারী প্রধান শিক্ষক। ফ্যাসিস্ট কামাল মজুমদার এর ঘনিষ্ঠ লোকদের কাছ থেকে বিপুল অংকের টাকা নিয়ে একের পর এক নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন কোনো প্রকার বাছাই প্রক্রিয়া ছাড়াই। অভিযোগ উঠেছে মূল ক্যাম্পাসের ২ জন এমপিও ভুক্ত সহকারী প্রধান শিক্ষককে সরিয়ে দিয়ে উক্তস্থানে ২ জন খণ্ড কালীন জুনিয়র শিক্ষককে সহকারী প্রধান শিক্ষকের চেয়ারে বসানো হয়েছে। ইংলিশ ভার্সনে বসিয়েছেন ২ জন বাংলার শিক্ষক। এসব করেছেন সভাপতির অনুমোদন ছাড়াই। এতে ছাত্র – শিক্ষক – অভিভাবকদের মাঝে বিরাজ করছে চরম অসন্তোষ।

নিয়ম বহির্ভূত এ সকল কর্মকাণ্ড অনুমোদন না দেয়ায় প্রতিষ্ঠানটির সভাপতিকেই সরিয়ে দেওয়ার হুমকি দেন যুবদল নেতা শাকিল মোল্লা। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে শাকিল মোল্লা এবং স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে মুঠো ফোনে একাধিক কল দেয়া হলেও তারা উভয়ে ফোন রিসিভ করেননি। এসব অনিয়ম, দূর্ণীতির বিরুদ্ধে সোচ্ছার হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে মনিপুর স্কুল এন্ড কলেজের ‘অভিভাবক ফোরাম’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net