ঢাকা   ০৪:৪০:৩১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

কুমিল্লায় ভুল চিকিৎসায় এক বৃদ্ধের মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লায় হাঁটু ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নজরুল এভিনিউয়ে ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

৬০ বছর বয়সী ওই রোগীর নাম মোবারক হোসেন। তিনি লাকসাম উপজেলার বাসিন্দা ছিলেন।

তার ভাই আবুল হাসেম জানান, হাঁটুর চিকিৎসা করাতে লাকসাম থেকে মোবারক হোসেনকে কুমিল্লা নিয়ে আসেন স্বজনরা। রাত ৮টায় অপারেশন করার সময় অ্যানেসথেসিয়া দিলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমরা সামান্য হাঁটু ব্যথা আমার ভাইকে হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার সাফায়েত ইসলাম শাহিন ইনজেকশন দিলে আমার ভাই মারা যায়। আমরা ডাক্তার ও হাসপাতালের মালিকের বিচার চাই।’

স্থানীয়রা জানান, এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘিরে ফেলে। এ সময় হাসপাতালের লোকজন ও তাদের মধ্যে লাশ নিয়ে টানাটানিও হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় হাসপাতালে ভর্তি এক রোগীও আহত হন। তার মাথা ফেটে গেছে।

তারা আরও জানান, বিক্ষুব্ধদের হামলা থেকে বাঁচতে হাসপাতালটির চিকিৎসক ও কর্মকর্তারা দৌড় দিয়ে পালিয়ে গেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, ‘রোগীর স্বজনরা হামলা চালায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সেখানে এখন পুলিশ রয়েছে। তবে নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া যায়নি।’

হাসপাতালের মালিক ডা. আবদুল হক বলেন, ‘ডাক্তার ইচ্ছে করেই রোগীকে মেরে ফেলেনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।’

চিকিৎসক সাফায়েত ইসলাম শাহিন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি