ঢাকা   ০৪:৪০:৪৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম পারকী সমুদ্র সৈকত লুসাই পার্কের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বদরুল হক, চট্টগ্রাম (আনোয়ারা);-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা পারকী সমুদ্র সৈকতের লুসাই পার্কের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ মারুফ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)সকালে নগরীর দামপাড়া এলাকা থেকে বাস নিয়ে বন্ধুদের সাথে পারকি সৈকতে বেড়াতে আসেন মারুফ।সেখানে লুসাই পার্কে বিকাল সাড়ে ৫টায় দিকে এ দুর্ঘটনা ঘটেছে।জানা যায়,গতকাল চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে বাস যোগে পর্যটকের প্রায় ৪০ জনের একটি দল পারকিতে বেড়াতে আসে।সেখানে বন্ধুদের নিয়ে পারকি সৈকতের লুসাই পার্কে রিসোর্টের পুকুরে গোসল করতে নামেন মারুফ, সবাই উঠে আসলেও মারুফ নামে এক পর্যটককে না পেয়ে তল্লাশি চালাই।পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত মারুফের বাবা হাসপাতালে এসে তাকে নিয়ে যান।সে মুসলিম হাই স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী।

পারকি লুসাই পার্কের ম্যানেজার মোহাম্মদ সোহেল জানান,লুসাই পার্কের পুকুরে গোসল করতে নেমে একজন পর্যটকের খোঁজ না পেয়ে সবার সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে মারুফ নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে।পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি