1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বীরগঞ্জে সড়ক র্দূঘটনায় ২জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক র্দূঘটনায় ২জন নিহত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ বার

দিনাজপুরের বীরগঞ্জে ক্যাভার্ড ভ্যান এবং খড়িবাহী শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মোঃ সুবেল ইসলাম (২২) এবং নুর ইসলাম (১৯) নামে ২জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন মো: সুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার বাহাদুর পাড়া গ্রামের বাসিন্দা মৃত ইমাম উদ্দিনের ছেলে এবং নুর ইসলাম একই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের পাঁচপীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ক্যাভার্ড ভ্যান ঠাকুরগাঁও হতে দিনাজপুর যাওয়ার পথে ঠাকুরগাঁওগামী একটি খড়িবাহী পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে পাকা রাস্তার ধারে ধান ক্ষেতের পানিতে পড়ে যায় গাড়ি দুটি। খবর পেয়ে ফায়ার ষ্টেশন এসে উদ্ধার কাজে অংশ নেন।

বীরগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন জানান, ঘটনাস্থল হতে দু জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দুইটি খড়ি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের চালক ও হেলপার ছিলেন।

দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দ‘ুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net