1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে প্যানেল মেয়র'র উপর হামলা: প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

কক্সবাজারে প্যানেল মেয়র’র উপর হামলা: প্রতিবাদ সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাবুর উপর হামলার ঘটনা ঘটেছে।

এতে আহত মাহাবুবকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌরসভার গেইটে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার পৌরসভার পক্ষে লাইন্সেনবিহীন ব্যাটারি চালিত ইজি বাইক (টমটম) চলাচলে কড়া কাড়ি আরোপ করা হয়।

এতে বেশ কিছু লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। এর জের ধরে টমটম মালিক সমিতির নেতার পরিচয়ে রুহুল কাদের মানিক নামের এক যুবকের নেতৃত্বে ১০/১৫ জন মানুষ পৌরসভার গেইটে দাঁড়িয়ে হৈ-চৈ শুরু করে।

এসময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালে রুহুল কাদের মানিক প্যানেল মেয়রের উপর হামলা চালায়।

এতে মাহাবুব আহত হন। ঘটনার পরপর হামলাকারি মানিককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ঘটনার পর পর কক্সবাজার শহরের দোকান মালিকরা ধর্মঘট শুরু করেছে।

একই সঙ্গে শহরে মিছিল সমাবেশ চলছে। কক্সবাজার পৌর আওয়ামীলীগের উদ্যোগে বেলা দেড় টা প্রতিবাদ সমাবেশে বক্তারা, এক ঘন্টার মধ্যে মানিককে গ্রেফতারের দাবী জানানো হয়।

অন্যতায় শহরের সকল দোকান, যান চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়।

সমাবেশ বক্তারা এখন থেকে কক্সবাজার শহরের সকল প্রকার লাইন্সেনবিহীন টমটম চলাচল করতে দেবে না বলে ঘোষণাও দেন।

কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net