1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের মান্দ্রায় জমি দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শ্রীনগরের মান্দ্রায় জমি দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩১ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায়
সরকারি খাস জমিতে ঘর উঠানো, গাছ গাছ কর্তনসহ জমি দখলকে কেন্দ্র করে তরিকুল ইসলাম
গং ও আজিজুল ইসলাম গং পাল্টাপাল্টি অভিযোগ করেন। এর আগে গত ২ ফেব্রæয়ারি
বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়াও এঘটনায়
তরিকুল ইসলাম গং জেলা মুন্সীগঞ্জ শ্রীনগর সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন।
সিআর মামলা নং-২১/২০২১।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভাগ্যকুল এলাকার মান্দ্রা মৌজায় সিএস খতিয়ান নং ১৪৭,
আরএস ৫২৩ সিএস/এসএ ৬৬৫ ও আরএস ১১৮১ নং দাগে বাড়ির মোট সম্পত্তির পরিমান ২৪
শতাংশ। এর মধ্যে ওই এলাকার মৃত রায়হান উদ্দিন ও মোহাম্মদ রায়হান শেখের ওয়ারিশগণরা রেকর্ড
বলে ১২ শতাংশ সম্পতি ভোগদখল করে আসছেন। অপরদিকে একই এলাকার মৃত হোসেন হাওলাদারের
ওয়ারিশগণরা জায়গার কোন কাগজপত্র দেখাতে না পারলেও তারা দাবী করেন যে তারা এই সম্পত্তি
গত ৪০ বছর ধরে ভোগদখলে আছেন। লক্ষ্য করা গেছে, হোসেন হাওলাদারের ওয়ারিশরা খাস জমির বেশ
কিছু গাছপালা কর্তন করেছেন।

এ সময় তরিকুল ইসলাম ও শেখ সালাউদ্দিন সবুজ গং বলেন, সিএস ১৪৭নং খতিয়ানে তাদের
নামে সঠিকভাবে রেকর্ডভূক্ত হয়ে প্রচার ও প্রকাশ পায়। গত ৬০ বছর যাবত এই ১২ শতাংশ
সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। অথচ আমাদের জানামতে একই দাগের বাকি
১২ শতাংশ খাস সম্পত্তি রফিকুল ইসলাম ও আজিজুল ইসলাম গং ভোগদখলে থেকে এখনো ঘর
নির্মাণ করে পুরো সম্পত্তি দখলের পায়তারা করছেন বলে অভিযোগ করেন তারা। আজিজুল
ইসলামের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন কাগজপত্র না থাকলেও আমরা গত ৪০
বছর যাবত এই জমি ভোগদখল করছি। সরকারি জায়গা থেকে বিভিন্ন জাতের বেশ কয়েকটি
গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো তারাই রোপণ করেছিলেন। স্থাপনা
নির্মাণের জন্য গাছগুলো কাটতে হয়েছে।

স্থানীয় ভূমি অফিসের তহসীলদার মো. আব্দুল হান্নান গাছ কর্তনের সত্যতা স্বীকার করে বলেন,
তাদেরকে বলা হয়েছে সরকারি জায়গায় কোন স্থাপনা নির্মাণ করা ও গাছ কর্তন করা যাবেনা।
যদি কেউ আইন অমান্য করা হয় তাহলে ততাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই মো. আজিজ জানান, সরেজমিনে
তদন্ত করতে গিয়ে দেখতে পাই কয়েকটি গাছ কর্তন করা হয়েছে। এছাড়া উভয় পক্ষকে বলেছি
বিরোধপূর্ণ জায়গার মিমাংসা না হওয়া পর্যন্ত কেউ কাজ করতে পারবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net